মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় বক্তারা বলেন, দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন, মখলেছুর রহমান কামরুল, তোফাজ্জল হোসেন তোফা, গোলাম আজম, গোলাম মোস্তফা, আতাউর রহমান, আনিছুর রহমান, আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন।

অনুষ্ঠির শেষে প্রধান অতিথি উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে আয়মুখী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট