নিয়ামতপুরে রোপা আমন চাষে প্রনোদনা বিতরণ
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ।চলতি বছর আসন্ন আমন মৌসুমে আমন চাষে উৎসাহ সৃষ্টি, আমন চাষ জনপ্রিয় করতে ও প্রান্তিক চাষীদের সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরএর উপজেলা কৃষি অফিস।
গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস চত্বরে অনুষ্ঠানিকভাবে সারও বিজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশিদা খাতুন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম এর সভাপতিতেবিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুশিদা খাতুন। ৫ হাজার একশো জন কৃষকের প্রত্যেককে এক বিঘা আমন চাষের জন্য ৫ কেজি উন্নত জাতের ধান বীজ ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিতরণ কার্যক্রম সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারদলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রায় সপ্তাহব্যাপীএ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।।
