নগরীর আসাম কলোনী এলাকায় মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

গতকাল শুক্রবার নগরীর ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার আবাসিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

নামাজ আদায় শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ১৮নং ওয়ার্ডের নগরীর আসাম কলোনি বউবাজার রবের মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকার নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এ সময় তিনি ওয়ার্ডের নিচু এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা নাগরিক দুর্ভোগ কমানো এবং জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট