রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নতুন প্রভাত ডেক্স
রাজশাহী মহানগরীতে রাজপাড়া, শাহমখদুম এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার বাহিগাছা (পূর্বপাড়া) গ্রামের মো: মুক্তার হোসেনের ছেলে মো: কামরুল হাসান পিয়াস (২৫); চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চতুরপুর (নতুনপাড়া) গ্রামের মৃত আখতারুল ইসলামের ছেলে (বর্তমানে আরএমপি’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় বসবাসরত) মো: আসাদুজ্জামান (২৪) এবং আরএমপি’র পবা থানার বাগসারা (নওদাপাড়া) গ্রামের মো: আরিফের ছেলে মো: সিফাত (২০)।

গতকাল ৮ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে পিয়াসকে, একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে পবা থানার নতুনপাড়া (গাঙ্গপাড়া) এলাকা থেকে আসাদুজ্জামানকে এবং একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে পবা থানার তেঘর এলাকা থেকে সিফাতকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট