১০ আগস্ট এসএসসি ও সমমনা পরীক্ষার ফল
এসএসসি ও সমমনা পরীক্ষা-২০২৬ এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উ”চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। সূত্র: কালের কণ্ঠ
