নগরীতে মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর পৃথক তিনটি মাদক মামলায় অভিযুক্ত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নগরীর কাটাখালী, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় দায়ের হওয়া এসব মামলার রায়ে কারাদণ্ডের পাশাপাশি এক আসামিকে অর্থদণ্ডও করা হয়েছে।
আদালতের রায় অনুযায়ী, কাটাখালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে তাওহিদ হোসেন টুটুলকে (৪৪) তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, রাজপাড়া থানার মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলোনীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসিবকে (২৬) তিন মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। অন্যদিকে, বোয়ালিয়া থানার মামলায় মামলায় বোয়ালিয়া থানার হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) এলাকার নওশাদের ছেলে জনি ওরফে শাহিনকে (৩২) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
