গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসংলগ্ন পুকুর থেকে গতকাল রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সাবিদুল ইসলাম (৩৫), তাঁর বাবার নাম কালাম হোসেন। গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সকালে পুকুরের পানিতে সাবিদুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মাকসুদুর রহমান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট