মহাদেবপুরে খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির আয়োজনে গতকাল রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলা বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ আব্দুল বারী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সমিতির সম্পাদক মো. একরামুল হোসেন, উত্তরগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ প্রমূখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন।
