পত্নীতলায় ঐক্য গড়তে মতবিনিময় সভা

পত্নীতলা প্রতিনিধি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির পত্নীতলা উপজেলা গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মুগ্ধ কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় পারস্পরিক সহনশীলতা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পত্নীতলা উপজেলা পিএফজি (চবধপব ঋধপরষরঃধঃড়ৎ এৎড়ঁঢ়)-এর সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের নওগাঁ জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন।

সভায় বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সভাপতি মরিয়ম বেগম শেফা, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী ও পিস অ্যাম্বাসেডর খাদিজাতুল কোবরা, পৌর জামায়াতের আমির মোকাচ্ছেল হক, নজিপুর পৌর কৃষক দলের সভাপতি মাহফুজুল হক, আলহাজ বুলবুল চৌধুরী, আলহাজ জয়নাল আবেদীন, ফজলুর রহমান, ইশরাত ফারহানা, স্বদেশ কুমার মণ্ডল, ইয়ুথ সমন্বয়কারী রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, যুব প্রতিনিধি, নারী নেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে সাজেদুর রহমান দুলাল বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাতে পরিণত না হয়। সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট