নিয়ামতপুরে সেমিনার ও  প্রদর্শনী শুরু

নিয়ামতপুর প্রতিনিধি

“স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী-২০২৬ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। ১০ ও ১১ জুন ২০২৬ এ প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. স্মার্ট মোহাই মিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন। স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রসার ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে একটি স্মার্ট, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে এই সেমিনার ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট