বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নতুন ক্যাম্পাসে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক, নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী প্রতিনিধিগণ।
