চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়েসহ তিন জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে  সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি রাজশাহীর তানোর উপজেলার কইচামোহনপুর গ্রামের এরশাদের মেয়ে আশা খাতুন (২৮) ও তার মেয়ে লক্ষীপুর হাজিপাড়া গ্রামের বাবুর মেয়ে মীম (১৩)।

নিহতের পরিবার ও  স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সকালে হাসিনা বেগম ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিঁড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লোহার সিঁড়িটি বৃষ্টিতে ভিজে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট