মান্দায় প্রকাশ্য নিলামে কর্তন সামাজিক বনায়নের গাছ
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে চুক্তিপত্র অনুযায়ী কর্তন করা হয়েছে সামাজিক বনায়নের গাছ। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দারিয়াপুর (ঋডঅউ) এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ২০০৫ সালে ১২ বছরের জন্য চুক্তিভিত্তিক প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিক পাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কে সামাজিক বনায়নের আওতায় আম এবং ইউক্যালিপটাস গাছ রোপন করা হয়।
চুক্তি অনুযায়ী গাছ কর্তনের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুফলভোগীদের যৌথ উদ্যোগে গত ৪ই জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, এফডব্লিউএডির চেয়ারম্যান কে এম লুৎফর রহমান স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রামপুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, যেখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। একটি চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য হীন উদ্দেশ্য আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
