নওগাঁয় নার্সিং দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, ডাঃ মীর সুফিয়ান, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ইনস্টাক্টর আমজাদ হোসেন এবং নওগাঁ বিএমএ সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট