রাজশাহীর সরকারী কর্মচারি সমিতির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার
১৭-২০ গ্রেট সরকারী কর্মচারি সমিতি রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর ঘোড়াচত্ত্বর কার্যালয়ে ১৭-২০ গ্রেট সরকারী কর্মচারি সমিতির জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারী কর্মচারি সমিতির রাজশাহী জেলা শাখার উপদেষ্ঠা এ্যাড. মোমিনুল ইসলাম বাবু। অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা সাইদুর রহমান, মাহাতাব আলী, মুক্তার আলী, আবুল কালাম, মোস্তাক আলী, সংগঠনের সভাপতি আব্দুর রউফ, কার্যকরি সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পরিচিতি সভার শুরুতে অতিথিদের অভ্যার্থনা জানানো হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরিচিতি সভা থেকে সংগঠনকে যুগোপযোগি করার জন্য নেতৃবৃন্দদের প্রতি অবহ্বান জানানো হয়। বলা যায়, প্রায় ২০ বছর পর এই কমিটি গঠন হলো।
এরআগে গত ২৯জুন রাজশাহী বিভাগীয় সরকারী কর্মচারি সমিতির পক্ষে রাজশাহী জেলা কমিটি অনুমোদন দেয়। ৬জন উপদেষ্ঠা রেখে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন রাজশাহী মেডিকেল কলেজের কর্মচারি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্বাস্থ্য বিভাগের কর্মচারি আমিরুল ইসলাম। এছাড়াও কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন রামেক হাসপাতালের কর্মচারি মোজাহার আলী। এই কমিটির নেতৃবৃন্দ গতকাল পরিচিতি সভা করে কমিটির কার্যক্রম শুরু করেন।
