রাবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে সেমিনার রাবি প্রতিনিধি

রাবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো রাবি সিনেট ভবনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, এ্যাডভোকেট তাজুল ইসলাম। 

প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। বক্তব্য রাখেন রাজশাহী বার কাউন্সিলের সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাবি প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী, জুলাইয়ের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা, রাবি অফিসার মাসুদ রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লেখক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেতাউর রহমান। সেমিনারে কী নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট