রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত একটি গার্ডেন্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে ও সাধার সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা। মতবিনিময় সভায় মহানগর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানার সভাপতি-সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
