পুঠিয়ায় অনাথ কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় এবার বাবা -মা হারা ১৩ বছরের এক অনাথ কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার(৭ জুলাই) পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার । উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে। ধর্ষক সাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
ভুক্তভোগী ওই কিশোরী বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় কিশোরী এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা । নুন আনতে পান্তা ফুরানো প্রতিবন্ধী নানা- নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দুরের কথা দুবেলা খাবার জোটেনা ঠিকভাবে।
তারা অভিযোগ করে আরও জানান, এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না কেউ। তবে এবার অসহায় কিশোরী সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, শিশু টিকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামী পালাতক রয়েছে, আটকের চেষ্টা চলছে।এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছে তার পরিবার।
