|

ঈদে 'দম' নিয়ে আসছেন পূজা চেরী, দেখুন তাঁর নতুন গ্ল্যাম লুক

ঈদেই নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে পূজা চেরীর। তার আগেই গ্ল্যামার আর স্টাইলের তাপমাত্রা যেন এক ধাক্কায় বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক লুকটি এক কথায় নজরকাড়া। নতুন সিনেমা ‘দম’-এর প্রমোশনাল লুকে তিনি রীতিমতো তাক লাগিয়েছেন ভক্তদের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “উত্তাপটা অনুভব করুন, অনুভব করুন দম”—আর সেই ‘দম’ যে তাঁর পুরো লুকে ছড়িয়ে আছে, তা এক নজরেই স্পষ্ট।

ফ্যাশন ব্র্যান্ড আনজারার আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন এই সুন্দরী। পরেছেন শ্যাম্পেন টোনের প্রি-ড্রেপড শাড়ি, যার আধুনিক ড্রেপিং স্টাইল আলাদা করে নজর কাড়ছে ।

এর সঙ্গে জুটি হয়েছে পার্ল ও পার্ল ড্রপ এম্বেলিশমেন্টে সাজানো একটি দৃষ্টিনন্দন ব্লাউজ। তবে এই লুকের স্টেটমেন্ট পিসটি নিঃসন্দেহে পার্ল-এম্বেলিশড কেপ, যা কাঁধ ঢেকে ড্রামাটিক অথচ রাজকীয় আবহ তৈরি করেছে । কেপের লেয়ারিং পুরো আউটফিটে এনেছে হাই-ফ্যাশনের ছোঁয়া।

ইলোর-এর পার্ল জুয়েলারি এই লুকের আরেকটি আকর্ষণ। ম্যাচিং পার্ল ড্রপ ইয়াররিংসের সঙ্গে আংটি ও ব্রেসলেটে ছিল পরিমিত এলিগ্যান্সের ছোঁয়া।

পূজা চেরীর এই লুককে সহজেই ‘পার্লকোর’ স্টাইল বলা যায়। হলিউড থেকে বলিউড, এমনকি দেশীয় তারকাদের মধ্যেও পার্লকোর ট্রেন্ড এখন বেশ জনপ্রিয়। মূলত মুক্তাকে বিভিন্নভাবে স্টাইলিংয়ের মাধ্যমে উপস্থাপন করাই এই ট্রেন্ডের বৈশিষ্ট্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা মুক্তা, এখন নতুন আঙ্গিকে ফিরে এসেছে তারকাদের হাত ধরে।

আর সেই ধারায় পূজা চেরীর এই লুকটি নিঃসন্দেহে আলাদা করে নজর কাড়ে।
অভিনেত্রীর মেকআপেও প্রকাশ পেয়েছে নিখুঁত ছোঁয়া। দেশের সুপরিচিত রূপসদন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে পূজার মেকআপে এসেছে নিখুঁত ফিনিশ।

স্কিনে সফট গ্লো, চিকবোনে ব্লাশ অন আর হাইলাইটারের ছোঁয়া —সব মিলিয়ে একটি ডিউই, ফ্রেশ লুক এসেছে ।

স্মোকি ব্রাউন টোন, শার্প আইলাইনার-কাজল তাঁর চোখকে করেছে আরও আকর্ষণীয় । আর  গ্লসি ন্যুড লিপকালার পুরো লুকে এনেছে ভারসাম্য।  চুল রাখা হয়েছে স্লিক, সেন্টার-পার্টেড স্টাইলে ছেড়ে।

সবশেষে, একটি ছোট স্টাইলিশ পুটলি ব্যাগ দিয়ে সম্পূর্ণ করেছেন তাঁর লুক। অতিরিক্ত কিছু না রেখেও কীভাবে স্টেটমেন্ট তৈরি করা যায়, তারই উদাহরণ এই স্টাইলিং। সব মিলিয়ে, পূজা চেরীর এই গ্ল্যামারাস উপস্থিতি ঈদের ফ্যাশনে হতে পারে নতুন অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *