‘বনলতা এক্সপ্রেস’-এর প্রস্তাব ফিরিয়ে তানজিকার আফসোস

এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৃতীয় সপ্তাহে পেরিয়েও দূরন্ত গতিতে এগিয়ে চলছে। দর্শকের অগণিত ভালোবাসায় একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সিনেমাটি। তানিম নূর পরিচালিত এ অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিকা আমিন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

তানজিকা জানান, যখন সিনেমাটির প্রস্তাব তাঁর কাছে আসে, তখন চরিত্রটি খুব বেশি বিস্তৃত ছিল না। সে কারণে তিনি মনে করেছিলেন, এই সিনেমায় কাজ না করলেও তেমন কোনো প্রভাব পড়বে না।
তানজিকা বললেন, ‘আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল, তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তাই মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না।

তবে মুক্তির পর যতবার সিনেমাটি দেখেছি, বারবার মনে হয়েছে—ইশ, কী বড় মিসটাই না করলাম!’
আফসোসের সুরে তিনি বলেন, লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন তানজিকা। এই অনুষ্ঠানে তিনি জানান, ২০১৩ সালেও ওপার বাংলার একটি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট তানজিকা বলেন, ‘আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। এক হাজার মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি নিজের ওপর বিশ্বাস অনুভব করব।’

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • ‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজক

    বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বড় পর্দায় রাম রূপে রণবীরকে দেখতে যখন ভক্তরা প্রহর গুনছেন, ঠিক তখনই চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন সিনেমার প্রযোজক। এই দিওয়ালিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’, তবে তার আগেই এল রণবীরের আরেক ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে বড় আপডেট। বিখ্যাত ভিএফএক্স…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

    মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ১৫ দিনে ছবিটি যে কেবল বিপুল অর্থ আয় করেছে তা-ই নয়, বরং বক্স অফিসের ইতিহাসে নাম লিখিয়েছে এক অনন্য রেকর্ডের বরপুত্র হিসেবে। ১ এপ্রিল পর্যন্ত ছবিটির জয়জয়কার এমন এক উচ্চতায় পৌঁছেছে, যা এর আগে কোনো হিন্দি সিনেমার পক্ষে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

    ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই তা বলে দিয়েছিল। সে দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন শাকিব খানসহ ছবির কলাকুশলীরাও।  সিনেমার মান নিয়ে দর্শকমহলে যখন নানা প্রশ্ন, এমন সময়ে এক প্রিমিয়ারে এসে বিতর্কে জড়ালেন শাকিব। এদিন মেগাস্টারের সঙ্গে উপস্থিত…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বর্ষবরণের ছবিতে জয়া আহসান, অপু বিশ্বাস, মিমরা

    জয়া আহসানের ঘরে বৈশাখ একটু আগেভাগেই হাজির হয়েছিল। গতকাল ছবিটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা–ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের ব্লাউজ পরেছেন অপু বিশ্বাস। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন।…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

    ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। স্ত্রী ইভনাথ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে

    চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। মিজানুর রহমানের করা প্রতারণার মামলায় শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবরটি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। জানা গেছে, গ্রেপ্তারের পর পূজা চেরীর বাবাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন