জেএফএ নারী ফুটবল প্রতিযোগিতার ফল

জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী  ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর  ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও স্বাগতিক রাজশাহী জেলা জেলা খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে চাঁপাইনবাবগঞ্জ ৫-৪ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর স্বাগতিক রাজশাহী রানারআপ হয়।   খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন, তাকে সহযোগিতা করেন মাহফুজা রাহাত,,তানিয়া ও শামিমা সরেন । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী। এর আগে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীল ও মন সুস্থ থাকে। আর এই খেলাধুলার মাধ্যমে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরা যায়।  জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম লিয়ন। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন,সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তাবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট