পোরশায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং এর বিরূপ প্রভাব হ্রাসের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ (রাজশাহী অঞ্চল)। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে পোরশা অঞ্চলের কৃষি, পানি ও পরিবেশের ওপর সৃষ্ট সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল প্রকল্পের উপজেলা অফিসার শ্রী বিরোক এককা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাওড় ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান,
