নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযানে এক মাদক কারবারী আটক হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে এ অভিযান চালায় ডিবি পুলিশ। আটক মাদক কারবারীর নাম সোহান উদ্দিন (২০)। তিনি রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন (মীরপাড়া) গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

নগর পুলিশ জানায়, গত রোববার রাত ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সেখান থেকে সোহানকে আটক করা হয়। পরে সোহানের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট