নগরীতে পুলিশের অভিযানে চার মাদক কারবারী আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার নগরীর কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান এ অভিযান চালায়। আটককৃতরা হলো, ইমন মোল্লা (২৭)। তিনি নগরীর মতিহার থানার কাজলা গ্রামের পিয়ারুল মোল্লার ছেলে, ও জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮)। তিনি নগরীর বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার মৃত মোস্তাকিমের ছেলে, মামুনুর রশিদ (৩০)। তিনি পাবনা জেলার ইশ্বরদী থানার পতিরাজপুর গ্রামের আবুল ফজল শেখের ছেলে ও শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)। তিনি রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (প্যারামেডিকেল রোড) এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নগর পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় আটক করে। এছাড়াও রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে আটক করে। আটককৃতদের তল্লাশি করে ১শ’ মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয়ন করেন যে, তারা চোলাইমদ সেবন করেছিলেন।
