রাবির জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক ড. এস এম কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

একই সাথে, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট