নগরীতে নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী মহানগরপুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
নগর পুলিশ জানায়, গত ৭ জুন কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) ও নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। জিডি নম্বর ৩৬৫-এর তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই (নিঃ) মো. আবু শাহাদাত এবং জিডি নম্বর ৩৫৬-এর তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই মো. মসলেম উদ্দিন। গত ৮ জুন রাত ১০টার দিকে নগরীর হড়গ্রাম চারখুটির মোড় এলাকা থেকে তাসনিম তামজিব ও নোমান তাহমিদকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
