রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের  ম্যানেজারের সাক্ষাত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার। গতকাল রবিবার নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় জনতা ব্যাংকের রাজশাহী এরিয়া অফিস ডিজিএম (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, কাদিরগঞ্জ শাখা ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাং, রানীবাজার শাখা ব্যবস্থাপক সমিরন কুমার ঘোষ, মহিলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রাজশাহী এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট