জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃতীয়  দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহী দুইটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো গোদাগাড়ী ও তানোর। শনিবার বিকেল সাড়ে ৪ টায়   গোদাগাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য তানোর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  জেলা পরিষদের  প্রশাসক বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবীব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন,“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও আনন্দের হাসি ফোটে। তাই রাজশাহী জেলা পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।” আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী  গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট