নিয়ামতপুরে ঈদুল আযহা উপলক্ষে সভা

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে যথা নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিকভাবে ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা ও প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে কোরবানির পশু স্বাস্থ্যসম্মত ও ধর্মীয় বিধান অনুযায়ী জবাই, পরিবেশ দূষণ রোধ, পশুর চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং সরকার প্রদত্ত লবণ ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যাবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট