নতুন কুড়ি স্পোর্টসের ফল
শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যাযের নতুন কুড়ি স্পোর্টস মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্টিত হয়। গতকাল মঙ্গলবার(১৯মে) আঞ্চলিক পর্যাযের ফুটবল বালক বিভাগে সিরাজগঞ্জ জেলা ২-১ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে আব্দুর রহিম ও তৌহিদ ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে কাওসার ১টি গোল পরিশোধ করে। ফুটবল বালিকা বিভাগে নাটোর ট্রাইব্রেকাওে ৪-৩ গোলে জয়পুরহাট জেলাকে হারায়। দিনের অন্য খেলায় বগুড়া জেলা ৩-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজিত দলের পক্ষে তাসলিমা,আফরিন ও রাফিয়া ১টি করে গোল করে। এদিকে কাবাডি বালিকা বিভাগে স্বাগতিক রাজশাহী ৩৩-৩ পয়েন্টে সিরাজগঞ্জ, নওগাঁ ৩৩-১২ পয়েন্টে নাটোর জেলাকে হারায়। বালক বিভাগে বগুড়া ৩৪-১১ পয়েন্টে নওগাঁ ও সিরাজগঞ্জ ৩০-২৭ পয়েন্টে জয়পুরহাট জেলাকে হারায়। প্রেস বিজ্ঞপ্তি
