তানোরে বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে অভ্যন্তরীণ বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলার বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা:পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোসা: আফরোজা খাতুন। তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান, চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: পারভিন, বলেন, ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ৪০৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১৫৬৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। গম ৩শত মেট্রিকটন আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।তানোর উপজেলার বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান গুদাম পরিদর্শন ও কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
