মোহনপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার খাদ্য অফিস চত্বরে এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুজন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক। সরাসরি কৃষকের কাছে থেকে ৭৮৫ টন ধান ৩৬ টাকা কেজি দরে এবং চাল ২৮৫ টন ৪৯ টাকা দরে মিলারের কাছে থেকে কিনবে।
