বাগমারায় জাতীয় সমবায় দিবস পালিত

স্টাপ রিপোর্টার, বাগমারা

“ করবো সমবায়, গড়বে দেশ-সেবার জন্য বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার কাউসার আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, নাশা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক জাহেদুল ইসলাম, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবয় সমিতির পরিচালক জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে প্রধান অতিথি সমবায় সমিতির কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রতিষ্ঠান পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট