তানোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীলতা ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারদের “ভূমি সংক্রান্ত পরিষেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সিসিবিভিও, রাজশাহী। সহযোগিতায় ছিল ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ। সভায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম, সার্টিফিকেট সহকারী মেহেদী হাসানসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমিসেবা প্রত্যাশী ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সিসিবিভিও প্রতিনিধি সহকারী কর্মসূচি সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা (অ্যাডভোকেসি ও যোগাযোগ) নিরাবুল ইসলাম এবং ঊর্ধ্বতন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত বক্তব্য দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট