নগরীতে ইট ভাটা মালিক সমিতির সাথে চেম্বারের মতবিনিময়
গতকাল (সোমবার) বেলা ১২টায় “চেম্বার বোর্ডরুমে” রাজশাহী জেলা ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে ইট ভাটা পরিচালনায় তারা যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তা থেকে উত্তরণের বিষয়ে চেম্বার পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় রাজশাহী জেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী বলেন, সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মোঃ তৌহিদ হাসান, মোঃ সাকলাইন, মোঃ আহসান হাবীব, শাকিলুর রহমান, মোঃ রুহুল আমীন, মোঃ হাসিবুল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ মাইনুল হক, মোঃ কামরুজ্জামান। এছাড়া আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সদ্যবিদায়ী পরিচালক ও রাজশাহী জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ সাদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। প্রেস বিজ্ঞপ্তি
