আত্রাইয়ে কর্মশালা  অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা এলজিইডি কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বদরুদ্দোজা। কর্মাশালায় প্রধান আলোচক হিসেবে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএসএক্সপার্টম্যান এএসএম আলভি রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই থানার ওসি আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, নাজিমুদ্দিন ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট