“জাপানী বিশেষজ্ঞ দলের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সভা
গতকাল বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে জাপানী বিশেষজ্ঞ দলের সাথে জুম প্লাটফরমে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা)(এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো: শাকিরুল ইসলাম খান মহোদয়ের রেশম শিল্প উত্তরণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় রেশম শিল্প পুনরুদ্ধারে জাপানী বিশেষজ্ঞ দলের সাথে রেশম কীটের উন্নত জাত, প্রযুক্তিগত জ্ঞান, রেশম সম্প্রসারণ কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রেশম শিল্পের উন্নয়নে জাপান কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মো: তৌফিক আল মাহমুদ বাংলাদেশের রেশমের বর্তমান অবস্থা ও যেসব বিষয়ে জাপানের সহযোগিতা প্রয়োজন তা সভায় উপস্থাপন করেন।
সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) জনাব মোছা: নাছিমা খাতুন, পরিচালক(উৎপাদন ও বিপণন) জনাব মো: মিজানূর রহমান, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিজ্ঞানীগণ এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) মহোদয় রাজশাহী রেশম কারখানা এবং রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি
