নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলার সাংগৈলে দুই মোটর সাইলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (নুর সালাম) (৪৫) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা সালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম (নুর সালাম) একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় সাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা স্থলেই দুইজন নিহত হয়। নিহতদের নিজ নিজ পরিবার নিয়ে চলে গেছেন। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ বলেন, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। কোন পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিজ নিজ পরিবার তাদের মরদেহ নিয়ে চলে গেছেন।
