নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১৪ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
