নগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও থানা নেতৃবৃন্দের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর ছাত্রদলের সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিনের সভাপতিত্বে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত, সাব্বির আহম্মেদ অন্তরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও থানার আহবায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট