চাঁপাইনবাবগঞ্জে ৬ কোটি ৮০  লাখ টাকার মাদক জব্দ

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা, ১৯ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫৪টি ভারতীয় স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে জয়নাল টুলু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জয়নাল টুলু তার বাড়ির গোয়ালঘরে রাখা একটি বস্তা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন বের করে দেন। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা। র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, একই রাতে জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি। চামুচা বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৮/১ এস এর কাছাকাছি এলাকায় অভিযান চালালে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই আমবাগান থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা, ১৯ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫৪টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট