বাজেট

বড়াইগ্রামে ৪৭ কোটি  টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে ১৯ লাখ ০৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় ওসি আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বক্তব্য রাখেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট