কালাইয়ে ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে জেলা পরিষদের অর্থায়নে- উপজেলার ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালাই উপজেলা পরিষদ চত্বরে ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শামীম আরার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে- বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- সরকার মোহাম্মদ রায়হান। এ সময় অন্যান্যের মধ্যে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১০শতক জমির ওপর পর ২৫লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট জেলা পরিষদ এ ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী আগস্ট মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে- বলে আশা করা হচ্ছে।
