আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পুঠিয়ার জাতীয় সঙ্গীত চলাকালে ৫ ছাত্রী অসুস্থ

স্টাফ রিপোর্টার

সকালের অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত চলছে। হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক ছাত্রী। তাকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই একে একে আরও চার ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে। গতকাল সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রথমে সপ্তম শ্রেণির ছাত্রী বৈশাখী খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে একই শ্রেণির আরও দুই ছাত্রী সুরাইয়া ও নাবিলা ইয়াসমিন মাইসা এবং ষষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার লতা ও সিদরাতুল মুনতাহা অপেক্ষাও অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক ভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে বলে অনুমান। ঘটনার পর তড়িঘড়ি অসুস্থ ছাত্রীদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর দ্রুত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুঠিয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, ছাত্রীদের স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।  ছাত্র-ছাত্রীরা সকাল বেলায় বাড়ি থেকে খাওয়া-দাওয়া না করে এসে রোদের মধ্যে অ্যাসেম্বলি জাতীয় সঙ্গীতের লাইনে দাড়ানো  কারণে গ্যাসফোরম করে অথবা রোদের গরমে মাথা ঘুড়ে পরে গিয়ে অসুস্থ হতে পারে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট