আত্রাইয়ে প্রতিপক্ষের  হামলায় আহত ৪

আত্রাই প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার পবনডাঙ্গা গ্রামে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের এইচবিবি রাস্তার উপর আব্দুল আলিমের বোরো ধান মেশিন দিয়ে মাড়াই করছিলেন। এ সময় ওই মেশিন সরানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষে রুপ নেয়। এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ওই গ্রামের রাকিব হোসেন (২৫), সাদেক হোসেন (৫০), সোহাগ হোসেন (২২) ও মিজানুর রহমান (৫২) আহত হন। আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার পর থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার আব্দুল আলিম বাদি হয়ে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট