নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের বালা হোর মহল্লার দুলাল চন্দ্র দাস বাবুর কলেজ পড়ুয়া সুমনা দাস( ১৮)নিজ ঘরে বাঁশের তীরের সাথে দড়িতে ঝুলে আত্মহত্যা করে। প্রতিবেশীদের ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙেসুমনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার সুমনাকে মৃত ঘোষণা করেন।এদিকে সুমনার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। সুমনা নিয়ামতপুর সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলেঅনেকের ধারণা তবে আগের রাতেই মা মেয়ে বাবা অন্যান্যদের সাথে কলহের অবসান ঘটেছিল । খবর পেয়ে সুমনার মাতা রিতা রানী দাস থানায় এক পলক মেয়েকে দেখার জন্য ছুটেথানায় এসে আহাজারি করছিল এ সময় অন্যান্যদের উপস্থিতিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
