মান্দায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

‎মান্দা প্রতিনিধি

নওগাঁ মান্দায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভালাইন ইউনিয়ন বৈদ্যপুর বাজার হতে আত্রাই নদীর ত্রিমোহনী ঘাট পর্যন্তু রাস্তা ৬শত মিটার রাস্তা নির্মাণে অনিয়মের ঘটনা ঘটে।  অনিয়মের বিষয়ে স্থানীয়রা ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় চরম খুব প্রকাশ করেছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিম্নমানের ইট, বালু এবং সাব-বেইজে বড় আকৃতির খোয়া দিয়ে দ্বায়সারা ভাবে রাস্তাটির কাজ চলছে। এতে করে এলাকাবাসি চরম ভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা বলছে দীর্ঘদিনের পর এই রাস্তাটি হচ্ছে। আর এই রাস্তায় ভাল মানের ইট বালু খোয়া ব্যবহার না করলে রাস্তাটি অতি তাড়া তাড়ি নষ্ট হয়ে যাবে। তাই ভাল মানের ইট বালু ব্যবহার করার জন্য জোর দাবি জানান। ঠিকাদারদরা নির্ধারিত বাজেটের চেয়ে বেশি লাভের আশায় লোক দেখানো নিম্নমানের মালামাল ব্যবহার করেছেন। এতে করে স্থানীয় সরকারকে ফাঁকি দেওয়া সহ এলাকাবাসীর ভোগান্তি আরো বেড়ে যায়  ।

তবে কাজ ব্যাস্তবায়নকারী  ঠিকাদার আব্দুস সোবহান বলেন, কাজ করা হচ্ছে কোন ধরনের সমস্যা থাকলে সেগুলো সমাধান করা হবে।

 এ ব্যাপারে মান্দা উপজেলা শাখা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবু সাঈদ জানান, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোন সুযোগ নেই। যদি কেউ এরকম নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তাহলে সেগুলো পরিবর্তন করে কাজ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট