নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফল
রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বালক বিভাগে ক্রিকেট প্রতিযোগিতায় নগরীর বোয়ালিয়া মডেল থানা ও বালিকা বিভাগে গোদাগাড়ী উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে বোয়ালিয়া মডেল থানা ৫১ রানে মতিহার থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টস জয়ী বোয়ালিয়া মডেল থানা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদিদ ৮৩ ও রাহাত ৪০ রান করে। বিপক্ষ দলের পক্ষে তামিম,আরাফাত ও দিয়ারাত ১টি করে উইকেট নেন। জবাবে মতিহার থানা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৮ উইকেটে গুড়িয়ে যায়।(৯৬ রান) দলের পক্ষে সর্বোচ্চ তুষার ২০ ও তাজবি ৪৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে রাজিউন ২৬ ও দিপ্ত ৩ রানে ২টি করে উইকেট নেন। বালিকা বিভাগে গোদাগাড়ী উপজেলা ৬ উইকেটে পবা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টসে হেওে পবা উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভাওে ৬ উইকেট হারিয়ে তোলে ৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ মায়া ১০ ও তামান্না ১১ রান করে। বিপক্ষ দলের পক্ষে মাহিদা ১০ রানে ২টি উইকেট নেন। ৪১ রানের টার্গেট নিয়ে গোদাগাড়ী উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভাওে ৪ উইকেট হারিয়ে টার্গেট পুর্ণ করে(৪১ রান)। দলের পক্ষে সর্বোচ্চ আরোসি ৬ রান করে। বিপক্ষ দলের পক্ষে নন্দিয়া ৬ রানে ২টি উইকেট নেন। আজ শনিবার(৯মে) সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
