গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা

কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এই সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই অনেকের ধারণা, তাদের দাম্পত্য জীবন নিয়ে যে বিচ্ছেদের গুঞ্জন ছিল, তা আপাতত ইতি পড়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কার ব্যক্তিজীবন নিয়েও নানা সময় আলোচনা হয়েছে। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল সবচেয়ে বেশি আলোচিত। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে শোনা যায়। অনেকের দাবি, একসঙ্গে কাজ করার আগেই শাহরুখের প্রতি আলাদা টান ছিল প্রিয়াঙ্কার। যদিও এ বিষয়ে কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। শাহরুখ বরাবরই তাকে সহশিল্পী বলেই উল্লেখ করেছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ-অভিনেতা হিসেবেই দেখেন। ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে তারও আগে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের পরিচয় ছিল। ফারহানের ‘ডন’-এর পর তার সিক্যুয়েলের সেটেই নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। সেটি ছিল ২০১১ সাল। ‘ডন-২’ ফিল্মের খাতিরে দুজন বিভিন্ন ফটোশুটে একসঙ্গে সময় কাটিয়েছেন। শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেসব ছবিও ধরা পড়েছে বলি-পত্রিকার ক্যামেরায়। ‘ডন টু’-এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। এক সময় আইপিএলে শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি, শাহরুখের বাড়িতেও প্রিয়াঙ্কা প্রায়শই যেতেন বলে জল্পনা রয়েছে। অস্বীকার করলেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট