নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফল       

রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গতকাল বৃহস্প্রতিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে ক্রিকেট প্রতিযোগিতায়  মতিহার থানা ১১১ রানের বিরাট ব্যবধানে হারায় গোদাগাড়ী উপজেলাকে। টস জয়ী মতিহার থানা ব্যাট করতে নেমে তাজবির শতকের সুবাদে নির্দ্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ তাজবি ১০৮ ও সিয়াম ২৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে মাশরাফি ৪৫ ও সিফাত ২০ রানে ১টি করে উইকেট নেন। জবাবে গোদাগাড়ী উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৭ উইকেটে গুড়িয়ে যায়।(৪২ রান)। দলের পক্ষে সর্বোচ্চ মাশরাফি ১৪ রান করে। বিপক্ষ দলের পক্ষে তামিম ৭ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় বোয়ালিয়া মডেল থানা ১০৬ রানের বিরাট ব্যবধানে হারায় দুর্গাপুর উপজেলাকে। টস জয়ী বোয়ালিয়া মডেল থানা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ দিপ্ত ২৫ ও সাদিদ ৮৬ রান করে। বিপক্ষ দলের পক্ষে  বিশাল ও রাফি ১টি করে উইকেট নেন। জবাবে দুর্গাপুর উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৭ উইকেটে গুড়িয়ে যায়।(৪৭ রান)। দলের পক্ষে সর্বোচ্চ জুনায়েদ অপরাজিত ১৮ রান করে। বিপ্ক্ষ দলের পক্ষে সামিম ১ রানে ২টি ও রাজিউন ২০ রানে ৩টি উইকেট নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট